২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরলেন শাকিব খান

চিত্রাভিনেতা শাকিব খান ৯ ফেব্রুয়ারি ‘ভালোবাসা আজ কাল’ শিরোনামের জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিতব্য সিনেমায় অভিনয় করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই পি এ কাজলের পরিচালনায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন মাহিয়া মাহি। সিনেমাটিতে আরো অভিনয় করবেন সুব্রত, কাবিলা, মিশা সওদাগর এবং মিরাক্কেলের জামিরসহ অনেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তোফাজ্জল লিটন, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2013, 08:47 AM

Updated : 25 Apr 2022, 06:22 PM

পরিচালক পি এ কাজল বলেন, ‘জাজ-শাকিবের এই নতুন সিদ্ধান্ত ভীষণ বুদ্ধিমানের কাজ হয়েছে। আমি মনে করি তাদের এই প্রয়াস চলচ্চিত্রে নতুন দিগন্তের সূচনা করবে।’ 

জাজ মাল্টিমিডিয়ার সি ই ও মনোয়ার এহতেশাম শীষ বলেন, ‘চলচ্চিত্রের বৃহত্তর স্বার্থে আমরা সবসময়ই আন্তরিক। ব্যক্তিগত মান অভিমান এখানে তুচ্ছ ব্যাপার। শাকিব খান আমাদের সিনেমা করার আগ্রহ প্রকাশ করেছেন। এটা চলচ্চিত্রের জন্য অনেক ইতিবাচক। আমাদের বিশ্বাস চলচ্চিত্রের সবাইকে নিয়ে আমরা বিশ্ব মানের ছবি তৈরি করবো।’