২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিস্টেনের পক্ষে এমা

গত বছর হলিউডি পরিচালক রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে সম্পর্কে জড়িয়ে প্রেমিক রবার্ট প্যাটিনসনের সঙ্গে প্রতারণা করেন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ড। তখন হলিউডে তাকে নিয়ে অনেকেই নেতিবাচক মন্তব্য করেন। তবে সকলে বিষয়টিকে খারাপ চোখে দেখলেও হলিউডি অভিনেত্রী এমা ওয়াটসন সাফাই গাইলেন ক্রিস্টেনের পক্ষেই। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 02:44 AM

Updated : 25 Apr 2022, 06:22 PM

‘¯েœা হোয়াইট অ্যান্ড দি হান্টসম্যান’ সিনেমার শুটিং চলাকালে পরিচালকের সঙ্গে সম্পর্কে জড়ান ক্রিস্টেন। এর পরিণতিতে প্যাটিনসনের সঙ্গে সম্পর্কে ফাটল ধরে তার। তবে এমা বিশ্বাস করেন, ‘প্রতিটি মানুষই ভুল করে।’

কন্টাক্ট মিউজিকের বরাতে মাধ্যমটি জানায়, ২২ বছর বয়সি এমা ক্রিস্টেন সম্পর্কে বলেন, ‘পাঁচটা সাধারণ মানুষের মতো ক্রিস্টেনও মানুষ। আর সবাই ভুল করে। তাই বিষয়টি নিয়ে মাতামাতি করা ঠিক নয়।’

তিনি আরও বলেন, ‘তবে সাধারণ মানুষ প্যাটিনসনের সঙ্গে ক্রিস্টেনের সম্পর্কটি নিয়ে অনেক বেশি আশাবাদী ছিলেন। তাই হয়তো ক্রিস্টেনের এমন কাজে আশাহত হয়েছেন অনেকে। তবে ওই জুটি নিজেদের সম্পর্ককে টিকিয়ে রাখতে যথাসাধ্য করেছেন।’