২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তরঙ্গ আড্ডায় কুমার বিশ্বজিৎ

টিভি টক শোতে আসলেন কন্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। সেলিব্রেটিদের নিয়ে বৈশাখী টেলিভিশনের অন্তরঙ্গ আড্ডার অনুষ্ঠান ‘লীজান শুধুই আড্ডা’য় এসেছেন এই গায়ক। অনুষ্ঠানটি গ্রন্থনা ও পরিচালনা করেছেন পলাশ মাহবুব ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

তোফাজ্জল লিটন, বিনোদন ডেস্ক বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2013, 05:09 AM

Updated : 25 Apr 2022, 06:21 PM

পলাশ বলেন, ‘কুমার বিশ্বজিৎ না বলা অনেক কথা বলেছেন ওই অনুষ্ঠানে। বলেছেন যুদ্ধ দিনের অভিজ্ঞতার কথা। গানের জগতে আসার কথা। বলেছেন কুমার বিশ্বজিৎ হয়ে ওঠার গল্প। এছাড়া আড্ডায় আড্ডায় উঠে এসেছে কুমার বিশ্বজিতের ভবিষ্যত পরিকল্পনার কথাসহ নানান বিষয়।’

এসএমএসের মাধ্যমে দর্শকদের পাঠানো নানা প্রশ্ন নিয়ে কুমার বিশ্বজিৎয়ের সঙ্গে আড্ডা দিয়েছেন ফারহানা নিশো। অনুষ্ঠানটি প্রচারিত হবে শনিবার রাত ৯টা ১০ মিনিটে বৈশাখী টেলিভিশনে।