২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরে অ্যান

হলিউডি অভিনেত্রী অ্যান হ্যাথওয়ে ‘লা মিজারেবলস’ সিনেমার পর এখনও নতুন কোনো সিনেমার কাজ শুরু করেন নি। অবসরের এ সময়টুকু পরিবারের সঙ্গে উপভোগ করতে চান তিনি। খবর ব্যাং শোবিজের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 02:40 PM

Updated : 25 Apr 2022, 06:19 PM

অ্যান এরই মধ্যে একটি নতুন সিনেমার কাজ হাতে পেয়েছেন। তবে এখনও তার শুটিং শুরু করেন নি। আর তাই এ সময়টুকু তিনি তার স্বামী অ্যাডাম শালম্যান এবং পোষা কুকুরের সঙ্গে নিউ ইয়র্কে কাটাতে চান।

অ্যান অ্যাকসেস হলিউডকে জানান, ‘আমার হাতে একটি সিনেমা আছে, তবে তার কাজ কয়েকদিন পর শুরু  হবে। অর্থাৎ এখন আমি বেকার। অভিনেত্রী হিসেবে অনেক কিছুই অর্জন করা যায়। সাফল্যের চূড়ায়ও পৌঁছানো যায়। তবে মাঝে মধ্যে বেকারও থাকতে হয়। এটিই একজন অভিনয় শিল্পীর জীবন।’

অ্যান আরও বলেন, ‘এ অবসরে আমি অনেককে দাওয়াত করে খাওয়াব এবং ঘরে থেকে আমার কুকুরের সঙ্গে খেলা করে সময় কাটাব।’

২০১২ এ ৩০ বছর বয়সি অ্যান ৩১ বছর বয়সি অ্যাডামের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। তার মতে তিনি জীবনের সুখময় সময় কাটাচ্ছেন এখন।