২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এসএজি’তে সেরা জেনিফার লরেন্স

১৯ তম অ্যানুয়াল অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড (এসএজি) এর আসরে সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হলেন হলিউডি অভিনেত্রী জেনিফার লরেন্স। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্টা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 08:51 AM

Updated : 25 Apr 2022, 06:19 PM

ডেভিড ও রাসেল পরিচালিত ‘সিলভার লাইনিংস প্লেবুক’ সিনেমায় টিফানি চরিত্রটির সুবাদে সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হন জেনিফার।

২২ বছর বয়সি ওই অভিনেত্রী বেশ কিছুদিন ধরে নিউমোনিয়ায় ভুগছেন। কন্টাক্টমিউজিক জানায়, পুরস্কার পাবার পর নিউমোনিয়ার সংক্রমণ নিয়ে জেনিফার বলেন, ‘সকলেই আমাকে ভয় দেখাচ্ছিল। যদিও আমি স্বাভাবিক থাকার চেষ্টা করছিলাম। সকলেই চিন্তিত ছিলেন কারণ নিউমোনিয়া অত্যন্ত ছোঁয়াচে রোগ।’

এসএজিতে পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পদক পান টমি লি জোনস। ‘লিংকন’ সিনেমায় অভিনয়ের জন্য পুরস্কারটি পান তিনি। একই তালিকায় ‘লা মিজারেবলস’ সিনেমায় ফ্যান্টেইন চরিত্রের জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হন অ্যান হ্যাথওয়ে।