২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু হাসপাতালে এলিজাবেথ

নিজের ব্যস্ত জীবন থেকে সময় বের করে মেলবোর্ন রয়েল চিল্ড্রেন হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটালেন ব্রিটিশ অভিনেত্রী এলিজাবেথ হার্লি এবং তার হবু বর শেন ওয়ার্ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2013, 02:33 PM

Updated : 25 Apr 2022, 06:18 PM

খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস-এর।

কন্টাক্ট মিউজিকের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ২৩ জানুয়ারি ওই জুটি ‘দি শেন ওয়ার্ন ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে চিকিৎসাধীন শিশুদের সঙ্গে দেখা করতে যান। প্রতিষ্ঠানটি গুরুতর অসুস্থ এবং অবহেলিত শিশুদের সহায়তায় তহবিল সংগ্রহ করে থাকে।

এরপর হার্লি টুইটারে পোস্ট করেন, ‘ওয়ার্ন এবং আমি মেলবোর্ন রয়েল চিল্ড্রেন হাসপাতালে শিশুদের সঙ্গে খুব ভালো সময় কাটিয়েছি। ‘দি শেন ওয়ার্ন ফাউন্ডেশন’-এর তরফ থেকে আমরা সেখানে গিয়েছিলাম। সেখানে বেশ সাহসী কয়েকজন শিশুর সঙ্গে আমার পরিচয় হয়।’