২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও বিচ্ছেদের পথে ব্রিটনি

সম্প্রতি জেসন ট্রাউইকের বাগদান বাতিল করেছেন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। তবে জানা গেছে বিচ্ছেদের পরও নিজেদের মধ্যকার বন্ধুত্ব বজায় রাখবেন তারা। খবর ব্যাং শোবিজের।

জেনিফার ডি প্যারিস

প্রদায়ক, বিনোদন ডেস্ক, বিডিনিউ জটোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2013, 12:25 PM

Updated : 25 Apr 2022, 06:15 PM

গসিপ ওয়েবসাইট ‘টিএমজি’ জানিয়েছে, ৩১ বছর বয়সি ব্রিটনি ২০১১ এর ডিসেম্বরে জেসনের সঙ্গে বাগদান সম্পন্ন করেন। সম্প্রতি তারা পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। ব্রিটনির ব্যবস্থাপক জে রেমন্ড বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এটি একটি সমঝোতামূলক সিদ্ধান্ত।

এ বিষয়ে রেমন্ড বলেন, ‘ব্রিটনি স্পিয়ার্স এবং জেসন ট্রাউইক পারস্পারিক সমঝোতার সঙ্গে তাদের এক বছরের বাগদানকে বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। তারা দু’জনই প্রাপ্তবয়স্ক এবং ভেবেচিন্তেই তারা এই কঠিন সিদ্ধান্তটি নিয়েছেন। তবে তারা বন্ধুত্ব বজায় রাখবেন।’

এছাড়াও ব্রিটনি তার ঘনিষ্ঠদের জানিয়েছেন, ‘জেসন এবং আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের বাগদান বাতিল করার। আমি সবসময়ই তাকে ভালবাসবো এবং আমাদের মধ্যকার ভালো বন্ধুত্ব বজায় থাকবে সবসময়।’

এদিকে জেসন বলেছেন, তিনিও সবসময় ব্রিটনির সন্তানদের আগের মতই ভালবাসবেন। তিনি বলেন, ‘জীবনের এই অধ্যায়টি শেষ হবার মধ্য দিয়ে আরেকটি অধ্যায় শুরু হতে যাচ্ছে। আমি সবসময়ই তাকে এবং তার সন্তানদের ভালবাসবো। এভাবে বিচ্ছেদের পরও আমরা সবসময় কাছাকাছিই থাকবো।’