অস্কার এর চূড়ান্ত মনোনয়ন: ১০ জানুয়ারি
১০ জানুয়ারি আসছে এবারের অস্কারের জন্য মনোনীতদের চূড়ান্ত তালিকা; আর এটি আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানোর দায়িত্ব পেয়েছেন হলিউডি অভিনেত্রী এমা স্টোন এবং টিভি অভিনেতা সেথ ম্যাকফার্লেন। খবর ইয়াহু মুভিজের।
‘ফ্যামিলি গাই’ এবং ‘আমেরিকান ড্যাড’ খ্যাত কৌতুক অভিনেতা সেথ এবং ‘দি অ্যামেজিং স্পাইডারম্যান’ খ্যাত এমা এবারের অস্কার মনোনয়নের চূড়ান্ত তালিকা ঘোষণা করবেন ১০ জানুয়ারি ।
জানা গেছে, বিগত কয়েক বছর অস্কারের অনুষ্ঠান যথেষ্ট একঘেয়ে হবার পর এবছরের অনুষ্ঠানটি মজার করে তোলার জন্য নেওয়া হয়েছে বিশেষ কিছু পদক্ষেপ। আর তাই এবার কৌতুক অভিনেতা সেথ ম্যাকফারলেনের উপস্থাপনা অস্কারের অনুষ্ঠানকে অনেকটাই জমিয়ে তুলবে, এমনটাই আশা করছেন অনেকে।
৮৫তম অস্কারের এই বার্ষিক অনুষ্ঠানটি হবে ফেব্রুয়ারির ২৪ তারিখে।
