২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ইন্টারভিউ'তে চম্পা

সম্প্রতি ‘ইন্টারভিউ’ নামের একটি নাটকে অভিনয় করেছেন সিনিয়র চলচ্চিত্রাভিনেত্রী চম্পা। প্রসূন রহমান রচিত নাটকটি পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। আতে আরো অভিনয় করেছেন নাঈম, স্পর্শিয়া, মাহমুদুল ইসলাম মিঠু ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

রাশা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 02:12 PM

Updated : 25 Apr 2022, 06:14 PM

প্রসূন এ বিষয়ে বলেন, ‘বিনোদন জগৎ থেকে হারিয়ে যাওয়া এক কালের জনপ্রিয় অভিনেত্রীর খোঁজ পায় এই সময়ের এক মেধাবী তরুণ সাংবাদিক। প্রায় এক দশক পর দেশে ফেরা সে অভিনেত্রীর মুখোমুখি হয় সে তরুণ। জানা যায় পেছনের কিছু অজানা গল্প। বর্ণিত হয় তার অনুভব, অভিমান ও অহংকারের অচেনা ভুবন। সৃষ্টি হয় নতুন গল্পের সম্ভাবনা। রেকর্ডহীন সে সাক্ষাৎকারের কোনো অনুলিপি তৈরি হয়না। ছাপা হয়না কোনো খবরের কাগজে। সেই অভিনেত্রী সকলের অজান্তেই আবার ফিরে যান পরবাসে অথবা নির্বাসনে। শুধু সে অলিখিত ইন্টারভিউটি রয়ে যায় তরুণের স্মৃতির ভেতর। কোন অভিমানে হঠাৎ হারিয়ে যায় এমন মানুষেরা? কোন কষ্ট নিয়ে তারা লুকিয়ে যায় মেঘের আড়ালে? শুধু একজনের কথা জানার চেষ্টা করা হয় এই গল্পে।’

এদিকে জুয়েল বলেন, ‘দীর্ঘ বিরতির পর আমার এই নাটকের একটি বিশেষ চরিত্রে অভিনয় করলেন বিশিষ্ট চলচ্চিত্রাভিনেত্রী চম্পা। তিনি একজন প্রাক্তন অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির চিত্রধারণের কাজ সম্পন্ন করা হয়েছে। আর এই নাটকটি প্রযোজনা করছেন নির্মাতা প্রতিষ্ঠান অনফোকাস।’