২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বল্প পরিবর্তনে ঘরের সাজে নতুনত্ব

বাসায় অতিথি আসবে বলে ঘরের সাজে পরিবর্তন আনার জন্য বেশি খরচের কথা চিন্তা বাদ দিয়ে বিকল্প উপায় বেছে নিতে পারেন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2018, 04:35 PM

Updated : 19 Aug 2022, 03:05 PM

সেই পন্থাই এখানে জানানো হল গৃহসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে।

আসবাবের স্থান পরিবর্তন:  বাতিলের প্রয়োজন নেই আসবাবের স্থান পরিবর্তন করেও ঘরে নতুনত্ব আনা যায়। বাজারে নতুন জিনিস থাকার পরেও পুরানো কফির টেবিল, বিছানা ঘরে রাখুন। বাজারে ‘সেল চলার সময়ে কেনাকাটা করলে কম খরচে ভালো জিনিস পাওয়ার সম্ভাবনা থাকে। পছন্দের চেয়ার বা অন্য কোনো সামগ্রী ঘরের আকর্ষণ বাড়ায়।

একটি দেয়ালে রং করুন: ঘরের যে কোনো এক পাশের দেয়ালে রং ছিটিয়ে দিন অথবা নিজের পছন্দের উজ্জ্বল রং দিয়ে ছবি আঁকুন। ওয়ালপেপার বা ওয়ালে ছবি দিয়ে সুলভে ঘর সাজান। ঝুলন, ফেইরি বাতি, দেয়াল মুরাল এবং ছবি ঝুলিয়েও দেয়াল সাজাতে পারেন। চাইলে দেয়ালে আয়না ঝুলাতে পারেন।

আনুষাঙ্গিক: দামি পর্দা, কুশন, বিছানার চাদর, গালিচা ইত্যাদি একসঙ্গে ব্যবহার না করাই ভালো। ঘরে বিপরীতধর্মী উপাদান ও শেইড ব্যবহার করুন।

অ্যান্টিকের ফুলদানি ও শোপিস, সুগন্ধি মোমবাতি এবং কাচের জিনিস রাখতে পারেন। খুব বেশি আনুষাঙ্গিক জিনিস দিয়ে নয় বরং এমনভাবে গৃহসজ্জা করুন যাতে আপনার ব্যক্তিত্ব ফুটে ওঠে।

আরও পড়ুন

ছোট অ্যাপার্টমেন্ট সাজাতে  

শোবার ঘর সাজাতে যা লক্ষণীয়  

ঘর রাঙান সঠিক রংয়ে  

জানালা সাজানোর নানান কৌশল