ঘরোয়া কন্ডিশনারে সিল্কি চুল
দাম দিয়ে না কিনে বরং নিজেই তৈরি করুন চুলের কন্ডিশনার।
রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে সিল্কি চুলের জন্য কন্ডিশনার তৈরির উপায় এখানে দেওয়া হল।
উপকরণ
দুই টেবিল-চামচ অ্যাপল সাইডার ভিনিগার, ২ মি.লি. লেবুর এসেনশিয়াল অয়েল এবং এক কাপ পানি।
তৈরির পদ্ধতি
একটা বাটিতে সব উপাদান ভালোভাবে মিশিয়ে নিন। হাতে অথবা ব্লেন্ডার যে কোনোভাবেই মিশিয়ে নিতে পারেন।
সংরক্ষণ
কাচের বোতলে এটা সংরক্ষণ করা সবচেয়ে ভালো। এছাড়া সাধারণ স্প্রে বোতলেও রাখা যেতে পারে।
ব্যবহার পদ্ধতি
প্রতিবার শ্যাম্পু করার পরে ভেজা চুলে এটা স্প্রে করে নিন। দুতিনবার এই স্প্রে ব্যবহারেই পরিবর্তন চোখে পড়বে।
চুল আগের চেয়ে মসৃণ ও ঝলমলে হবে।
ছবির মডেল: সারাহ ফারহানা/ ছবি: ই স্টুডিও।
আরও পড়ুন
