স্বকীয় ধারায় লা রিভ’য়ের ঈদ আয়োজন
পাশ্চাত্য ও দেশীয় ঐতিহ্যের মিশেলে ‘ঈদ ফেস্টিভ্যাল টেল্স ২০১৮’ নাম নিয়ে ঈদ পোশাকের পসরা সাজিয়েছে তারা।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস জানান, লা রিভ ঈদ ফেস্টিভ্যাল টেলস-২০১৮ হচ্ছে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন।
ভিন্ন কাটিং ও নকশায় মেয়েদের পোশাকের মধ্যে নতুন সংযোজনের মধ্যে রয়েছে–– রিওয়ার্কড শার্টস, অ্যাসিমেট্রিক হেমলাইন টিউনিকস, ভিনটেজ স্টাইল টপস র্যানফল’স এবং বিভিন্ন লেয়ারিং ড্রেসেস।
রয়েছে বিভিন্ন প্রিন্টের সংমিশ্রণ যেমন স্ট্রাইপের সঙ্গে ফ্লোরাল, জিওমেট্রিকের সঙ্গে ফ্লোরাল, অ্যাবস্ট্রাক্ট বা সাইকোডেলিক ইত্যাদির সঙ্গে ফ্লোরালের মিশ্রণ। এসব পোশাক তৈরিতে মানসম্পন্ন ভিসকজ, কটন, সার্টিন, সিল্ক ব্লেন্ডেড, লিলেন ও জর্জেট ইত্যাদি আরামদায়ক কাপড় ব্যবহার করা হয়েছে।
রংয়ের ক্ষেত্রে বিভিন্ন সপ্রতিভ ও উজ্জ্বল বর্ণ যেমন–– লাল, হলুদ, নীল, কমলা, শৈবাল, গোলাপি ইত্যাদি বেছে নেয়া হয়েছে।
“এছাড়াও তৈরি পোশাক প্রতিষ্ঠান হিসাবে লা রিভ প্রথমবারের মতো উন্মুক্ত করেছে ইসলামিক পোশাক ‘অভয়া’। মার্জিত ও শৈলীসমৃদ্ধ এই পোশাক সমাহারে নারীদের জন্য থাকছে হিজাব, অভয়া, শ্রাগ, লং কামিজ, টিউনিক, ওয়াইড লেগ পেন্ট ইত্যাদি।” বললেন তিনি।
ছেলেদের পরিচ্ছদে রংয়ের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে সুমেক রেড, হলুদ, অ্যাডমিরাল ব্লু, বেঙ্গল অরেঞ্জ, শাদা এবং কালো।
ছোটদের জন্যও লা রিভ ঈদ আয়োজনে রয়েছে পৃথক কিডস কর্নার। নবজাতক থেকে তিন বছর বয়সি শিশুদের জন্য আরামদায়ক পোশাকসহ চার থেকে বারো বছর বয়সিদের জন্য রয়েছে বিভিন্ন রং ও মাপের সব ধরনের পোশাক।
লা রিভে ঈদের শাড়ি
ঈদের বিশেষ আয়োজন হিসেবে এই প্রতিষ্ঠান তৈরি পোশাকের পাশাপাশি বিভিন্ন নকশার শাড়িও নিয়ে এসেছে।
শাড়িগুলোর উপকরণ, রং এবং নকশায় যোগ হয়েছে বৈচিত্র্য। গরম মৌসুমে ঈদে হওয়াতে সুতি, খাদি, অ্যান্ডি, সিল্ক, হাফ সিল্ক শাড়ির আয়োজন রাখা হয়েছে। প্রকৃতির সঙ্গে মিল রেখে শাড়িতে ব্যবহার করেছে হালকা ও উজ্জ্বল রং। রয়েছে চওড়া পাড়ের আধিক্য।
আঁচলে রয়েছে ভিন্নতা। ছোট আঁচলের শাড়ি বেশ স্টাইলিশ।
বিস্তারিত জানতে এবং অনলাইনে কেনাকাটার সুবিধার জন্য রয়েছে তাদের ওয়েবসাইট www.lerevecraze.com
