সুজির মণ্ডা
মুখমিষ্টিতে অনন্য।
রেসিপি দিয়েছেন নুরুন নাহার লিপি।
উপকরণ: সুজি আধা কাপ। মাওয়া আধা কাপ। কনডেন্সড মিল্ক ১ কাপ। চিনি ১/৩ কাপ। ছানা আধা কাপ। ঘি ১/৪ কাপ। এলাচগুঁড়া ১ চিমটি। বাদাম প্রয়োজন মতো (যে কোনো)। ভ্যানিলা এসেন্স(ইচ্ছা)।
পদ্ধতি: হাঁড়িতে ঘি গরম করে সুজি বাদামি করে ভেজে নিন। পানি দিয়ে নাড়তে থাকুন। ঘন হয়ে এলে মাওয়া, এলাচ আর চিনি দিয়ে নেড়ে হালুয়ার মতো করে নামিয়ে নিন।
কিছুটা ঠাণ্ডা হলে মিশ্রণটা ছানাসহ হাত দিয়ে ভালো করে মথে নরম একটা ময়ান তৈরি করুন। ময়ান দিয়ে, ছোট ছোট ইচ্ছা মতো আকার দিয়ে তৈরি করুন মণ্ডা।
মাঝাখানে হাত চেপে দিয়ে গর্তের মতো করে দিন। গর্তে বাদাম আর কনডেন্সড মিল্ক দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার সুজির মণ্ডা।
সমন্বয়ে: ইশরাত জে. মৌরি।
