২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূজা দেখতে: পুরান ঢাকা থেকে নতুন ঢাকা

পুরান ঢাকার মণ্ডপে যেমন মিলবে প্রচীনত্বের ছোঁয়া তেমনি নতুন ঢাকার মণ্ডপে দেখা যাবে আধুনিকতার পরশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফারুক আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2016, 03:17 PM

Updated : 11 Oct 2022, 08:51 PM

এবার দুর্গা প্রতিমা, পূজা মণ্ডপ ও সাজসজ্জায় আধুনিকতার সঙ্গে প্রাচীন ঐতিহ্যের ছোঁয়া পড়েছে যা দেখে চোখ জুঁড়িয়ে যাবে। প্রাচীন সেই রীতি মেনে এখন আর পূজার প্যান্ডেল মানে বাঁশ-বেত, বাটাম, কাপড় দড়ি আর সুতার ঢাউস ম্যারাপ বাঁধা নয়। এখন প্যান্ডেল মানে সরাসরি শিল্পকর্মের রেপ্লিকা বা নতুন কিছু করে দেখানোর তাগিদ। এসব দেখতেই ভীড় ঠেলে বৃষ্টির ইশারা তোয়াক্কা না করে বেড়িয়ে পড়তে পারেন।

দুর্গাপূজার কথা আসলেই শাখারি বাজারের কথা প্রথমে চলে আসে। শাখারি বাজারের ঐতিহ্যবাহি প্রতিমা সব সময় একই রকম, ঘোরার মুখ সিংহের মুখ মিলে সেই পুরানের ছোঁয়া। স্থানীয় ক্লাব সদস্য আর বলাইপালের তত্ত্বাবধানে গড়ে ওঠে এসব প্রতিমা।

পুরান ঢাকার শাখারি বাজারসহ তাঁতিবাজার শ্যামবাজার ও আশপাশের অলিগলিতে বসেছে পূজামণ্ডপ। শুধু পূজা নয় বসেছে হরেক রকম মেলা। এসব দেখতে চলে আসুন রাতদিন যে কোনো সময়।

গত কয়েক বছর ধরে বনানীতে দুর্গাপূজার আসর বসে বসছে। সেখানের মণ্ডপই দেশে প্রথম আধুনিকতা ও ঐতিহ্যের ছোঁয়া নিয়ে আসে। এবার পূজামণ্ডপ দিনাজপুরের কান্তজিউ মন্দিরের আদলে গড়া। এই পুজামণ্ডপ দেখে চক্ষুচড়কগাছ হবে সত্যি সত্যি।

এছাড়া চলে যেতে পারেন সিদ্ধেশ্বরী মন্দির, কলাবাগানের মাঠে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল বা রমনা কালি মন্দির, আর ঢাকেশ্বরী মন্দির তো রয়েছেই।