মোৎজারেল্লা অনিয়ন রিংস
রেস্তোরাঁয় এই খাবার খাওয়ার চাইতে বরং ঘরেই তৈরি করুন। খরচ পড়বে অনেক কম।
রেসিপি দিয়েছেন অসিত কর্মকার সুজন।
উপকরণ: পেঁয়াজ বড় বড় ২,৩টি। মোৎজারেলাল্লা চিজ স্লাইস ৫,৬টি। লবণ স্বাদ মতো। গোলমরিচ-গুঁড়া সামান্য। টোস্টবিস্কুটের গুঁড়া ১ কাপ। ডিম ২টি। চালের গুঁড়া আধা কাপ। তেল ভাজার জন্য পরিমাণ মতো।
পদ্ধতি: পেঁয়াজ গোল গোল করে কেটে নিতে হবে।
একটা বড় রিংয়ের মাঝে একটু ছোট রিংয়ের পেঁয়াজ রেখে এই দুই পেঁয়াজ রিংয়ের মাঝে মোৎজারেলাল্লা চিজ টুকরা করে কেটে বসিয়ে দিতে হবে।
এভাবে অনেকগুলো বানিয়ে রাখুন। ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন। এবার রিংগুলো চালের গুঁড়ায় গড়িয়ে ডিমের গোলায় চুবিয়ে টোস্টের গুঁড়া মাখিয়ে ডুবো তেলে ভেজে পরিবেশন করুন।
সমন্বয়ে: ইশরাত মৌরি।
