২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশীদশ’য়ের আয়োজন

দেশীয় ফ্যাশন ঘর নিপুন, কে ক্র্যাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিআনা, দেশাল, নগরদোলা ও সৃষ্টির সম্মিলিত প্ল্যাটফর্ম ‘দেশীদশে’র ঈদায়োজন সম্পন্ন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2016, 06:27 PM

Updated : 20 Aug 2022, 12:55 PM

তাদের নতুন পোশাক সবার সামনে তুলে ধরতে ৫ জুন বিকালে রাজধানীর বসুন্ধরা সিটির শপিংমলের ‘দেশীদশ’য়ের আঙিনায় এক ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়।

আজরা মাহমুদের কোরিওগ্রাফিতে দেশের পরিচিত র‌্যাম্প মডেলরা দশটি ফ্যাশন ঘরের বিভিন্ন নতুন পোশাক মেলে ধরেন।

‘দেশের পণ্য সবার জন্য’ এই স্লোগান বুকে নিয়ে ‘দেশীদশ’য়ের উদ্যোক্তাদের এই আয়োজন মাসব্যাপী চলবে।

ছবির গ্যালারি দেখতে ক্লিক করুন।