ঝালমুড়ি’র বৈশাখি আয়োজন
২৫ থেকে ২৭ মার্চ সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই মেলা। পাওয়া যাবে শাড়ি, সালোয়ার কামিজ আর গয়না।
ঝালমুড়ি নামে এই মেলার আয়োজন করেছে চার অনলাইন উদ্যোক্তা।
সুইট পটেটো: কর্ণধার রোখসানা রশিদ সিমি বলেন, “ঝালমুড়িতে আমার বিশেষ সংগ্রহে থাকছে নিজস্ব ডিজাইনের ব্লকের শাড়ি, যা দোতারি সুতায় বোনা শাড়িতে। এছাড়া 'সাপের ছলং' নামের একটি বিশেষ শাড়ি রয়েছে, যার বুনোনই বলে দেয় বাংলাদেশি হ্যান্ডলুম শাড়ির অনন্যতার গল্প। শাড়ির বাইরেও থাকছে আমার নিজস্ব রেসিপিতে, আমার হাতে বানানো দেশি স্ট্রবেরির আচার। মোটকথা একশত ভাগ দেশি আমেজ পাওয়া যাবে সুইট পটেটোতে। আর এই ঝালমুড়ি ইভেন্ট চলাকালেই আমরা দুই পেরিয়ে তিন বছরে পা রাখছি।
স্ট্রিংজ: এর ডিজাইনার তানজিনা আনিস প্রেমা। শুরু থেকেই তিনি নিজের নকশার সকল শাড়ি, সালোয়ার কামিজ আর কুর্তি তৈরি করছেন। এবারে ঝালমুড়িতেও থাকছে তার সম্পূর্ণ নিজের ডিজাইনের এমব্রয়ডারি, স্ক্রিনপ্রিন্টের শাড়ি এবং সালোয়ার কামিজ।
উৎসাহ: ডিজাইনার ও স্বত্বাধিকারী আবু সায়েম এবং মনামি সানজিয়া। তারা নিয়ে আসছেন দেশীয় সুতি শাড়ি, কানাট শাড়ি, সিল্ক শাড়ি, হ্যান্ড পেইন্টের সালোয়ার কামিজ এবং নেপালি গয়না। এছাড়াও থাকছে ঘরোয়া সাজসজ্জার জিনিস।
সিক্স ইয়ার্ড স্টোরি: সিক্স ইয়ার্ড স্টোরি নিয়ে আসছে সম্পূর্ণ নিজেদের ডিজাইনের গয়না। তামা আর রূপার তৈরি রাধাকৃষ্ণ, মুঘলে-আজম এবং সব মনকরা ডিজাইন নিয়ে আসছেন, ডিজাইনার জেরিন তাসনিম খান। এছাড়া থাকছে সিরাজগঞ্জের তাঁতিদের তৈরি করা সুতির শাড়ি।
সমন্বয়ে: ইশরাত মৌরি।
