২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারকা হোটেলে বড়দিন

প্যান প্যাসিফিক সোনারগাঁ, লা মেরিডিয়ান, আমারি ঢাকা, ওয়েস্টিন এবং র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে রয়েছে ক্রিসমাসের আয়োজন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 05:12 PM

Updated : 12 Oct 2022, 04:44 PM

প্যান প্যাসিফিক সোনারগাঁ: বড়দিন আর ইংরেজি নতুন বছর উদযাপন উপলক্ষ্যে ক্রিসমাস ট্রি, গুডিজ হাউস, ফেইরি লাইট দিয়ে সাজানো হয়েছে প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেল।

বড়দিনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হোটেলের ব্যানকুয়েট হল ওয়েসিস’য়ে থাকছে কিডজ ক্রিসমাস পার্টি। মিলবে বিভিন্ন ধরনের রাইড, যাদু প্রদর্শনী, পুতুল নাচ, ডিজে পার্টি ইত্যাদি, প্রবেশমূল্য জনপ্রতি ১ হাজার ২শ’ টাকা।

Image
প্যান প্যাসিফিক সোনারগাঁ।

প্যান প্যাসিফিক সোনারগাঁ।

পেটপূজার আয়োজন থাকছে হোটেলের ক্যাফে বাজার রেস্তোরাঁয়। ‘টার্কি ফেস্ট’ বাফেটে জনপ্রতি গুনতে হবে ৪ হাজার টাকা। কেক, পেস্ট্রি ইত্যাদি ডেজার্ট মিলবে অ্যারোমাজ’য়ে।

নতুন বছর বরণ করতে ব্যালকনি বার’য়ে থাকছে দেশীয় ব্যান্ড দলের কনসার্ট এবং র‌্যাফেল ড্র। টিকিট মূল্য জনপ্রতি ৬ হাজার টাকা।

লা মেরিডিয়ান: উৎসবের আমেজে সাজানো হোটেলের লবি লাউঞ্জ ল্যাটিটিউড টোয়েন্টি থ্রি’তে প্রথমেই থাকছে সুস্বাদু চকলেটের সমাহার। লেটেস্ট রেসিপি রেস্তোরাঁয় থাকছে টার্কি রোস্ট, হাঁসের রোস্ট, চকলেট ইউথ লগ, বিভিন্ন রকমের পাস্তা ইত্যাদিসহ বিশেষ বাফেট, মূল্য জনপ্রতি সর্বনিম্ন ৩ হাজার ৬শ’ টাকা।

হোটেলের ইতালীয় রেস্তোরাঁ ফেভোলাতে জনপ্রতি সর্বনিম্ন ৩ হাজার ৮শ’ টাকায় থাকছে পাঁচ কোর্স নৈশ ভোজের আয়োজন। এছাড়াও ভূমধ্যসাগরীয় অঞ্চলের খাবারের রেস্তোরাঁ ওলেয়াতে থাকছে তিন-কোর্স বাফেট, মূল্য জনপ্রতি সর্বনিম্ন ৩ হাজার ৮শ’ টাকা। মিলবে কাবাব ও গ্রিলের অ্যাসোরটেড মেযাহ প্ল্যাটার এবং পছন্দ মতো মিশর, তিউনিশিয়া, সৌদি, তুর্কি ও বিভিন্ন দেশের খাবার বেছে নেওয়ার সুযোগ।

Image
লা মেরিডিয়ান।

লা মেরিডিয়ান।

হোটেলের স্কাইলাইন ইনফিনিটি পুলের পাশে আয়োজন করা হয়েছে শিশুদের বড়দিনের অনুষ্ঠান। চলবে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত। থাকছে যাদু প্রদর্শনী, বায়োস্কোপ, বেলুন প্রদর্শনী, টেবিল ট্রিক্স, ভাগ্য পরীক্ষা, ফেইস পেইন্টিং, বলহাউস, পপকর্ণ, ঝালমুড়ি, মাফিনস্ ও কাপকেক, হাওয়াই মিঠাই, হট চকলেটের সঙ্গে মার্শমেলো ও মিল্কশেইক যা।

সান্টাক্লজও উপস্থিত থাকবেন তার উপহার ভরা ব্যাগ নিয়ে। শিশুদের মুখরোচক বাফেটের থাকছে হটডগ, চকলেট ফাউন্টেন, চিজবল, পিজ্জা,বার্গার, নাগেটস, পটেটো ওয়েজেস, ক্রকোটাস ইত্যাদি। সব মিলিয়ে টিকিটের মূল্য রাখা হয়েছে মাত্র ১ হাজার ৫শ’ টাকা। এছাড়াও এই অনুষ্ঠানে আগত অতিথিরা ২৫ ডিসেম্বর ২০১৫ থেকে ৪ জানুয়ারি ২০১৬ পর্যন্ত বুফে খাবারের উপর শতকরা ২৫ ভাগ ছাড় পাবেন।

এই বিশেষ অফার থাকছে লেটেস্ট রেসিপিতে বড়দিনের পারিবারিক ব্রাঞ্চের সঙ্গে। যার মূল্য ৩ হাজার ৬শ’ টাকা। পারিবারিক ব্রাঞ্চে থাকছে ক্র্যানবেরি, চিকেন সালাদ, থাই কালামারি ও কোটাজ চিজ দিয়ে কার্ব স্টেইক, ব্লুবেরি সস দিয়ে খরগোশের টিক্কা, সম্পূর্ণ কচি গরুর রান সঙ্গে রেডওয়াইন জুস, গ্লাজ ক্যারট এবং ইওর্কশায়ার পুডিং, কানার্ড এন অরেঞ্জ, গ্রিল্ড স্যামন সাইট্র্যাস, শুকনা ফল এবং সিনামন ব্রেড ইত্যাদি।

Image
আমারি ঢাকা।

আমারি ঢাকা।

ডিসেম্বরের এই আনন্দ উৎসব চলবে নতুন বছরের আগের দিন পর্যন্ত। অতিথিদের জন্য থাকছে হোটেলটির ১৫ তলাতে বিশেষ বুফে উৎসব। এই উৎসব চলবে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ১টা পর্যন্ত, প্রবেশমূল্য সর্বনিম্ন ৫ হাজার টাকা। এই টিকিটে অতিথিরা যেখানে খুশি যতবার খুশি খাবার উপভোগ করতে পারবেন।

আমারি ঢাকা: ২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর গুলশান ২ এর এই হোটেলের কাসকেড ও আমায়া ফুড গ্যালারিতে থাকছে টার্কি সেট মেন্যু, লাইভ মিউজিক ও ক্যারোল সিঙ্গিং। জনপ্রতি সেট মেন্যুর সর্বনিম্ন মূল্য ২ হাজার ৫শ’ টাকা। যুগল প্যাকেজের মূল্য ৫ হাজার টাকা।

ওয়েস্টিন: ঢুকতেই অতিথিদের স্বাগত জানাবেন সান্তাক্লজ। নিচতলার লবিতে থাকছে ক্রিসমাস ট্রি, জিঞ্জারব্রেড ট্রি, স্নোম্যান ইত্যাদি বড়দিনের সাজসজ্জা। পেটপূজোর আয়োজন থাকছে হোটেলের সিজনাল টেস্টস এবং প্রেগো রেস্তোরাঁয়। নিচতলার ডেইলি ট্রিটস ক্যাফেতে শিশুদের জন্য থাকছে উপহার ও সান্তা ক্লসের সঙ্গে ছবি তোলার সুযোগ।

বড়দিনের দিন সকাল ৯টা থেকে দুপূর ৩টা পর্যন্ত হোটেলের বলরুমে থাকছে শিশুদের জন্য পার্টি। থাকছে ক্রিসমাস ক্যারোল, সান্তা ক্লসের উপহার, বিভিন্ন ডিজনি চলচ্চিত্র ও চরিত্র, যাদু প্রদর্শনী ইত্যাদি।

Image
র্যা ডিসন ব্লু ওয়াটার গার্ডেন।

র্যা ডিসন ব্লু ওয়াটার গার্ডেন।

র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন: রাজধানীর এয়ারপোর্ট রোডের এই হোটেলের বড়দিন উৎসবে থাকছে শিশুদের জন্য উপহার, আন্তর্জাতিক ব্যান্ড দলের গলায় বড়দিনের গান, যাদু প্রদর্শনী, শিশুদের জন্য খেলাধুলার সুযোগ, ক্যান্ডি ফ্লস স্টেশন এবং ফিঙ্গার ফুড বাফেট। গুনতে হবে জনপ্রতি ১ হাজার ৫শ’ টাকা।

এছাড়াও ওয়াটার গার্ডেন ব্রাসেরিতে থাকছে বড়দিনের বিশেষ বাফেট। মূল্য বড়দের জন্য ৪ হাজার ৯শ’ আর ছোটদের জন্য ৩ হাজার ১শ’ টাকা।

সাবলাইমে বাফেটের খরচ পড়বে ৫ হাজার টাকা। আর স্পাইস অ্যান্ড রাইসে বাফেটের মূল্য সাড়ে ৩ হাজার টাকা। এছাড়াও লবিতে তৈরি করা হয়েছে সুগার অ্যান্ড স্পাইস নামক জিঞ্জারব্রেড হাইস। অতিথিরা এখান থেকে কেক, চকলেট, কুকি, রোস্টেড টার্কি ইত্যাদি কিনতে পারবেন।