২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে মন্টে কার্লো

সম্প্রতি রাজধানীতে যাত্রা শুরু করলো এই আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 04:33 PM

Updated : 12 Oct 2022, 04:44 PM

লাইফস্টাইল ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

২৩ ডিসেম্বর বনানীর ১১ নম্বর রোডে এই পথ চলা শুরু উপলক্ষ্যে দুই মাস ধরে চলবে ‘উইন্টার কার্নিভল’। এই আয়োজনের উদ্বোধন করেন মন্টে কার্লোর বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর কামরুজ্জামান দিপু।

আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান নুরুন্নাহার, ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রামা কান্ত, জাতীয় দলের সাবেক ফুটবলার আতাহার আলী খান, অভিনেতা ইমন, নীরব ও সঙ্গীতশিল্পী রিজিয়া পারভীন।

এছাড়াও উদ্বোধনের সময় মন্টে কার্লোর শীতের পোশাক পরে উপস্থিত ছিলেন মডেল হিরা, সুজানা, প্রিয়াংকা এবং তানহা।

কার্নিভলের উদ্বোধনী বক্তৃতায় কামরুজ্জামান দিপু বলেন, “ভারতীয় উপমহাদেশ বিশেষ করে বাংলাদেশে এখন চলছে শীতের মৌসুম। বিশ্বখ্যাত শীতের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান মন্টে কার্লোর পোশাক কিনতে যারা বিদেশে যান তাদের এবং দেশের সাধারণ ক্রেতাদের কথা মাথায় রেখে মন্টে কার্লোকে আমরা বাংলাদেশে নিয়ে এসেছি।”

উইন্টার কার্নিভল উপলক্ষ্যে পাওয়া যাবে নারী-পুরুষের জ্যাকেট, কোট, কার্ডিগান, সোয়েটার, পুলওভার, শাল, ট্র্যাক শুট ইত্যাদি। এছাড়াও ছোটদের সব ধরনের পোশাক।

এই ব্যান্ডের গরমের সকল পোশাকের প্রদর্শনীও রয়েছে।