২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিএসবিডি

সোশ্যাল বিজনেস ইউথ অ্যালায়েন্স গ্লোবাল তৃতীয় বারের মতো 'ট্রেইনিং অন সোশ্যাল বিজনেস ডেভলপমেন্ট’ আয়োজন করে যা টিএসবিডি নামে জনপ্রিয়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2015, 01:47 AM

Updated : 22 Aug 2022, 02:17 PM

প্রতি বছরের মতো এবার ১৫ ডিসেম্বর প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয় ধানমণ্ডি সাতাশ নম্বরের ইএমকে সেন্টারে।  

আয়োজনে প্রশিক্ষক হিসেবে সেশনসমূহ পরিচালনা করেন স্পৃহা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাজিন সাহিদ এবং সোশ্যাল বিজনেস ইউথ অ্যালায়েন্স গ্লোবাল’য়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব এম খায়রুল ইসলাম। তারা সামাজিক ব্যবসা কী এবং এর মূলনীতিসমূহ বিশদ ভাবে আলোচনা করেন।

প্রশিক্ষণটির আয়োজক সংগঠন 'সোশ্যাল বিজনেস ইউথ অ্যালায়েন্স গ্লোবাল' বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে সোসাইটি এবং ক্লাবিং কার্যক্রম পরিচালনা করছে। এতে অনলাইনে ৭৬৩জন আবেদনকারীর মধ্যে থেকে ৬০ জন নির্বাচিত তরুণ তরুণীকে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হয়।