২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাওয়ায় বিশেষ আয়োজন

স্বাদে পরিবর্তন আনতে মাঝে মধ্যে ঘরের বাইরে কোনো রেস্তোরাঁয় গিয়ে খাবার খেতে ভালোভাসেন অনেকেই। আর এর মধ্যে যদি পাওয়া যায় বিশেষ কিছু অফার তাহলে তো ‘পোয়া বারো’।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2015, 04:40 PM

Updated : 25 Apr 2022, 02:17 PM

কয়েকটি রেস্তোরাঁয় চলতি এমনই কিছু অফার এই প্রতিবেদনে উল্লেখ করা হল।

লাইভ কিচেন: বার্গার প্রেমীদের কাছে বেশ জনপ্রিয় এবং পরিচিত। তাদের চলছে `উইন্টার ফেস্ট’। এই অফারে যেকোন বার্গার উপভোগ করতে পারবেন দু’শ টাকায়। তাছাড়া বার্গারের সঙ্গে পাওয়া যাবে অনিওন রিংস এবং কোমল পানীয় বিনামূল্যে।

পুরো ডিসেম্বর মাস জুরে লাইভ কিচেনের বনানী এবং ধানমণ্ডি শাখায় থাকবে এই অফার।

নান্দোস: চলছে ‘দ্য পেরিফ্যাক্ট মিক্স’ অফার। এতে তিনশ টাকার মধ্যে মিলবে মেডিটেরেনিয়ান রাইস, ল্যাম্ব রিব, ১/৮ পেরি পেরি চিকেন, বেইক্ড বিন এবং কোমল পানীয়। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নান্দোসের প্রতিটি বিক্রয় কেন্দ্রে উপভোগ করা যাবে এই আয়োজন।

টেরা বিস্ট্রো: বনানীর ১১ নম্বর রোডে অবস্থিত এই রেস্তোরাঁয় ৫শ’ টাকা বা তার বেশি টাকার খাবার অর্ডার করা হলেই পাওয়া যাবে শতকরা ১৫ ভাগ মূল্য ছাড়।

স্পাইস চিকেন: চিকেন ফ্রাই, চিকেন বার্গার, গ্রিল্ড চিকেন এবং গ্রিল্ড চিকেন বার্গারের ক্ষেত্রে দুটি কিনলে একটি বিনামূল্যে দেওয়া হবে। তাদের্ এই আয়োজন চলবে রাজধানীর পান্থপথ ও পুলিশ কনকর্ড প্লাজার শাখায়। সময় এক মাস।