২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরবানির পরে পরিচ্ছন্নতা

মাংস কাটা, ভাগ করার পর নির্দিষ্ট জায়গা ঠিক মতো পরিষ্কার না করলে ছড়াতে পারে রোগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তৃপ্তি গমেজ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2015, 09:13 PM

Updated : 25 Apr 2022, 01:54 PM

এই বিষয়ে সবাই জানে। তবে মাংস কাটার পরে স্থানটির পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে খুব একটা মনোযোগ দেওয়া হয় না। এমনকি সে বিষয়ে জানার চেষ্টাও করিনা।

মাংস কাটার পরে ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা ও দূর্গন্ধ কমানো প্রসঙ্গে কথা বলেন বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের গৃহব্যবস্থাপনা ও গৃহায়ন বিভাগের প্রধান নাসিমা নাসরীন।

তিনি বলেন, “কোরবানির পরিষ্কার পরিচ্ছন্নতা একটি সার্বিক ব্যাপার। এটি পশু কোরবানি দেওয়া থেকে শুরু করে কোরবানির মাংস রান্না ও তা পরিবেশন করা পর্যন্ত ব্যাপ্ত।”

তিনি এই ক্ষেত্রে কয়েকটি বিষয়ে মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

* কোরবানির মাংস কাটার আগে মেঝেতে প্লাস্টিক বা পাটি বিছিয়ে নিলে ভালো হয়। এতে মেঝে কম নোংরা হয়।

* মাংস কাটা হয়ে গেলে স্থানটি প্রথমে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে।

* এরপর গরম পানিতে ঘন করে লেবুর রস গুলে তা দিয়ে মেঝে মুছে নিতে হবে। ফলে স্থানটির তেলতেলে ভাব কমবে।

* স্থানটিকে জীবাণুমুক্ত করতে স্যাভলন বা ডেটল অথবা ফিনাইল দিয়ে একদুবার মুছতে হবে।

* অনেকে এই ধরনের জীবাণুনাশকের গন্ধ সহ্য করতে পারেন না। তারা স্থানটি শুকানোর পরে যে কোনো ধরনের এয়ার ফ্রেশনার বা সুগন্ধি ব্যবহার করতে পারেন।

নাসিমা নাসরীন বলেন, “নিজের ও পরিবারের সদস্যদের সুস্থতার জন্য ঈদের দিনে একটু কষ্ট হলেও উপরের পদক্ষেপগুলো গ্রহণ করা প্রয়োজন।”

তাছাড়া এইদিনে অনেক আত্নীয়-স্বজনরা বাসায় বেড়াতে আসেন তাই যত তাড়াতাড়ি সম্ভব ঘর পরিষ্কার করা ও দূর্গন্ধ দূর করার চেষ্টা করা উচিত।

ছবি: রয়টার্স।