০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

গরমে আরামের পোশাক নিয়ে লা রিভ

বর্ষাকাল চললেও, গরমের কথা চিন্তা করে আরামদায়ক পোশাকের পসরা সাজিয়েছে তারা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2026, 03:15 PM

Updated : 19 Sep 2026, 02:30 PM

গরম ও আর্দ্র আবহাওয়া এবং প্রতিদিনের ব্যবহারযোগ্য পোশাকের সংগ্রহ নিয়ে এসেছে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ।

নতুন ডিজাইনগুলোর উপজীব্য হল- হালকা কাপড়, সহজ কাট, নরম রং ও ব্যবহারিক স্টাইল।  

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, “বাংলাদেশের গ্রীষ্মে পোশাক শুধু সুন্দর হলেই হয় না; সেটি আরামদায়ক, সহজে পরার মতো এবং দিনের নানান পরিস্থিতির সঙ্গে মানানসই হতে হয়। এবারের সামার কালেকশনে আমরা সেই বাস্তবতাকেই গুরুত্ব দিয়েছি।”

পোশাকের জন্য বেছে নেওয়া হয়েছে বাতাস চলাচলযোগ্য কাপড়। যেমন- সুতি, কটন জার্সি, কটন পিকে, ভিসকস, ব্লেন্ডেড কটন ও জর্জেট।

পোশাকের মধ্যে রয়েছে সুতির টি-শার্ট, পোলো, শর্ট স্লিভ শার্ট, ভিসকস টপ ও সালওয়ার কামিজ।  

কালো, সাদা, নীল, সবুজ, বাদামি, ছাই, বেগুনি, কমলা-সহ নানান রংয়ের সমন্বয় এমনভাবে করা হয়েছে যাদে গরমে চোখে আরামদায়ক, সহজে স্টাইল করা যায়।

পোশাক কাট-ছাঁটে ঐতিহ্য ও পশ্চিমার ধাঁচের মিশ্রণে, নারী ও পুরুষের পোশাক নকশা করা হয়েছে।

ছোটদের জন্যও রয়েছে নানান আয়োজন।