২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিলিভারের ‘অ্যাওয়ার ওয়েভ’

তরুণদের প্লাস্টিক দূষণ সম্পর্কে শেখাতে ইউনিলিভার বাংলাদেশের ‘অ্যাওয়্যার ওয়েভ ক্যাম্পেইন’ আয়োজন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2024, 03:00 PM

Updated : 26 Aug 2026, 09:44 AM

নিত্য-ব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড(ইউবিএল)পরিবেশগত সঙ্কট মোকাবিলায় ‘অ্যাওয়্যার ওয়েভ’ শীর্ষক একটি প্রচারাভিজান আয়োজন করে।

প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- বিশ্ব পরিবেশ দিবস, ২০২৪ এর সঙ্গে সঙ্গতি রেখে ২ থেকে ৬ জুন পর্যন্ত চট্টগ্রাম ও ঢাকার ১০টি স্কুলের এক হাজার শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের কর্মীদের স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম ‘প্রয়াস’য়ের আওতায় ‘ইয়ং পাওয়ার ইন সোস্যাল অ্যাকশন (ইপসা) ও সানসিল্ক’কে সঙ্গে নিয়ে এ উদ্যোগ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।

শিক্ষার্থীদের শুধু প্লাস্টিক দূষণ সম্পর্কে জানানো এ উদ্যোগের উদ্দেশ্য নয় বরং এর লক্ষ্য হল প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াইয়ে পরবর্তী প্রজন্মের ক্ষমতায়নকরা।

আয়োজনের আওতায় ইউনিলিভার বাংলাদেশ (ইউবিএল) এর সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার এবং ফাইন্যান্স ডিরেক্টর জিনিয়া তানজিনা হক-সহ ইউনিলিভারের বেশ কয়েকজন কর্মকর্তা রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে যান।

সেখানে জাভেদ আখতার শিক্ষার্থীদের কাছে তাঁর সমুদ্রের তলদেশে ঘুরে দেখার অভিজ্ঞতার বর্ণনায় পানির নিচে বিপুল পরিমাণ প্লাস্টিকের উপস্থিতি থাকার বিষয়টি উঠে আসে। ফলে শিক্ষার্থীরা প্লাস্টিক দূষণ মোকাবিলার গুরুত্ব সম্পর্কে বুঝতে পারে।

আয়োজনের  উদ্বোধনের পরপরই স্কুলের শিক্ষার্থীদের নানান ধরনের শিক্ষামূলক বিষয়ে অবহিত করতে একটি ‘লার্নিং সেশন’য়ের আয়োজন করা হয়।

স্বেচ্ছাসেবকরা প্লাস্টিকের অপচনশীলতার সমস্যার কথা উল্লেখ করে বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্বের বিষয়টি তুলে ধরেন। একইসঙ্গে, দৈনন্দিন জীবনযাপনে শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা কীভাবে বর্জ্য ব্যবস্থাপনার থ্রি আর (3R) অর্থ্যাৎ ‘রিডিউস, রিইউজ, রিসাইকেল’ অনুসরণ করে কার্যকর প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় অবদান রাখতে পারে, এর বিভিন্ন ব্যবহারিক উপায় নিয়েও তারা আলোচনা করেন।

আরও ছিল কুইজ প্রতিযোগিতা। শিক্ষার্থীরা সেখানে পরিবেশ সংরক্ষণ-বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়।

অনুষ্ঠানের উল্লেখযোগ্য অংশগুলোর মধ্যে ছিল- রিফিল মেশিনের প্রদর্শনী। এটি নতুন প্লাস্টিক প্যাকেজিং তৈরি কমাতে ইউনিলিভারের তৈরি উদ্ভাবনী সমাধান।

জাভেদ আখতার বলেন, “প্লাস্টিক প্যাকেজিং এবং এই বর্জ্যের অব্যবস্থাপনা এখন পরিবেশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নিত্যব্যবহার্য পণ্য প্রস্তুতকারক হিসেবে আমরাও প্যাকেজিংয়ে প্লাস্টিক ব্যবহার করি। তাই দায়বদ্ধতা থেকেই আমরা নতুন ব্যবসায়িক কৌশল ‘দ্য গ্রোথ অ্যাকশন প্ল্যান’য়ে প্লাস্টিক ইস্যু সাসটেইনেবিলিটির একটি প্রধান অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছি। উদ্ভাবনী সক্ষমতা ব্যবহার করে পরিবেশে প্লাস্টিকের পরিমাণ কমানোর লক্ষ্যে আমরা কাজ করছি।”

তিনি আরও বলেন, “আমাদের কৌশলগত উদ্যোগের অংশ হিসেবে ‘অ্যাওয়ার ওয়েভ’ ক্যাম্পেইনের আয়োজন করেছি। এর মাধ্যমে আমাদের কর্মীরা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে তরুণদের সচেতন করছে এবং প্লাস্টিক দূষণ রোধের উপায় সম্পর্কেও শেখাচ্ছে।”

“সেশন চলাকালে, আমি শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করেছি। তারা সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজ করতে আগ্রহী। তাদের নিয়ে আমরা একসঙ্গে এমন এক পরিবর্তনের ধারা গড়ে তুলতে পারি- যার মাধ্যমে সবার অংশগ্রহণে প্লাস্টিক দূষণের এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব”- মন্তব্য করেন জাভেদ আখতার।

‘প্রয়াস’য়ের মাধ্যমে ইউনিলিভারে কর্মরত ব্যক্তিদের পরিবেশে ইতিবাচক পরিবর্তনে অবদান রাখতে উৎসাহ প্রদান করা হয়। এ ধরনের অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ গ্রহণের মাধ্যমে টেকসইতা ও সকলের সম্পৃক্ততার প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। এভাবে একটি আরও টেকসই ভবিষ্যতের দিকে পরিবর্তনের ধারাকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠান।