১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

২০ শিশুশিল্পীর রংতুলিতে জলের কথা

পানির সঠিক ব্যবহার বিষয়ে সচেতনতা বাড়াতে এ চিত্রাঙ্কন প্রদর্শনীর আয়োজন করা হয়।

কিডজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2023, 02:05 PM

Updated : 03 Aug 2023, 02:05 PM

পানির সঠিক ব্যবহার বিষয়ে সচেতনতা বাড়াতে ২০ শিশুশিল্পীর চিত্রাঙ্কন প্রদর্শনী করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাউজ অব ভলান্টিয়ার্স ফাউন্ডেশন’।

বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে গত ২ থেকে ১৩ জুলাই পর্যন্ত রাজধানীর ইএমকে সেন্টারে এ প্রদর্শনীর আয়োজন করেন তারা।

প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকায় সুইডিশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি নায়কা মার্টিনেজ-ব্যাক্সট্রম।

এবারের বিশ্ব পানি দিবসের মূল উপপাদ্য ‘ত্বরান্বিত পরিবর্তনকে’ কেন্দ্র করে আয়োজিত এ প্রদর্শনীতে ১৫০টি চিত্রাঙ্কনের মধ্যে বাছাই করা ২০টি স্থান পায়। 

Image

শিরোনাম: ওয়াটার ইজ লাইফ, মাধ্যম: জলরং, আব্দুল্লাহ আল জিহাদ, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়।

Image

শিরোনাম: উই হ্যাভ ফেইল্ড টু প্রটেক্ট ইউ, মাধ্যম: মিশ্র, ফাতিমা আহমেদ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।

Image

শিরোনাম: এভরি ড্রপ কাউন্টস, সো ডোন্ট ওয়াস্ট ওয়াটার, মাধ্যম: জলরং, মাইশা আহমেদ, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ।

Image

শিশুশিল্পী আল-মুমিনুর (বিস্তারিত পাওয়া যায়নি)

Image

শিরোনাম: সেভ ওয়াটার, মাধ্যম: অ্যাক্রেলিক, সিমিন হাবিব সাফা, শহীদ বীর উত্তম আনোয়ার গার্লস কলেজ।

Image

শিরোনাম: ওয়াটার রিসাইক্লিং, মাধ্যম: পোস্টার কালার, তাসফিয়া মুহিব সামিরা, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।

Image

শিরোনাম: ইউজ ওয়াটার ফর গুড ইউজ, মাধ্যম: জলরং, আনিকা আজহার, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।

Image

শিরোনাম: ক্লিন ওয়াটার, মাধ্যম: পোস্টার কালার, মো. সাইফুল্লাহ সিয়াম, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।

Image

শিরোনাম: সেভ ওয়াটার সেভ লাইফ, মাধ্যম: জলরং, মো. ইমরুল কায়েস রাফসা, এসওএস হারম্যান মেইনার কলেজ।

Image

শিরোনাম: সেভ ওয়াটার ফ্রম রিভার, মাধ্যম: জলরং, সপ্তক দাশ উৎস, সরকারি ল্যাবরেটরি হাই স্কুল।

Image

শিরোনাম: সেভ ওয়াটার সেভ লাইফ, মাধ্যম: জলরং, মাইশা আহমেদ, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ।

Image

শিরোনাম: সেভ আওয়ার আন্ডারওয়াটার ক্রিয়েচার্স, মাধ্যম: পোস্টার কালার, মো. শাহাদাত হোসেইন, সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুল।

Image

শিরোনাম: দ্য এনভায়রনমেন্ট ইট শুড বি ভার্সেস হোয়াট ইট ইজ টুডে, মাধ্যম: জলরং, সাইদা তাজরিয়ান সিদ্দিকী, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।

Image

শিরোনাম: সেভ ওয়াটার সেভ লাইফ, মাধ্যম: মিশ্র, ঋষভ শীল ঋদ্ধি, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ।

Image

শিরোনাম: সেভিং ওয়াটার ভায়া কম্বাইন্ড এফোর্টস, মাধ্যম: জলরং, আনিশা সান্তনি, আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ।

Image

শিরোনাম: রেইন ক্যান বি আওয়ার লাইফ সেভার, মাধ্যম: মিশ্র, আমায়া রহমান রাইহা।

Image

শিরোনাম: ওয়াটার কনজারভেশন, মাধ্যম: জলরং, সোয়াইদা সাবাহ, কিশোরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়।

Image

খাদিজা আলম ইলিন, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ।

Image

শিরোনাম: ক্লিনিং গার্বেজ ফ্রম রিভার, মাধ্যম: জলরং, মির্জা আজান, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

Image

শিরোনাম: ইউজ কারেক্টলি ফর ওয়াটার্স সেইফটি, মাধ্যম: জলরং, জাইফা তাসনিম, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।

চিত্রাঙ্কনে শিশুশিল্পীদের বয়সসীমা ছিল ৮ থেকে ১৬ বছর, প্রতিযোগিতার উপপাদ্য ‘পানি বাঁচাও’। এছাড়া ১৫০টি আলোকচিত্রের মধ্যে বাছাই করা ২০টি স্থান পায় প্রদর্শনীতে।

প্রদর্শনীতে উপস্থিত ছিলেন এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রজেক্ট ম্যানেজার শাহিদুল ইসলাম, আলোকচিত্রী হাসান চন্দন, হাউজ অব ভলান্টিয়ার্স বাংলাদেশ সভাপতি সাজেদুল হক পাভেল, নির্বাহী পরিচালক জাফরুল হাসান শোভন, ইএমকে সেন্টারের সোশ্যাল মিডিয়া কো-অর্ডিনেটর মাহবুবুল ইসলাম তাহসিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি অনুষদের প্রভাষক ইহসানুল কবির মুকুট।