টাট্টুঘোড়া পারলো ডিম
তোমরা কি সেই গানটি শুনেছো?
টাট্টুঘোড়া পারলো ডিম,
শেয়াল দিল তা।
দুদিন পরে বের হলো এক,
কানাবগীর ছা।
আমরা তো কানা বগীর ছা তো তোমরা গত সপ্তাহে আঁকা শিখে ফেলেছোই, এই পর্বে এসো টাট্টু ঘোড়া আঁকা শিখি। ‘ঘোড়ার ডিম’ বলে একটি প্রবাদ আমাদের ভাষায় প্রচলিত আছে এটা হয়তো তোমরা সবাই জানো। এটা কিন্তু শুধুই কথার কথা। এমনিতে ঘোড়ারা স্তন্যপায়ী প্রাণী। এরা কখনও ডিম পারে না, ঘোড়ার বাচ্চা মায়ের পেট থেকে সরাসরি বের হয় আর মায়ের দুধ খেয়ে বড় হয়। ঠিক মানুষের বাচ্চার মতো। ছোট্ট সেই বাচ্চাগুলোকে বলে pony বা টাট্টু ঘোড়া।
যদিও ঘোড়ার বাচ্চারা ডিম থেকে বের হয় তাও আজ আমরা ডিম থেকেই একটি টাট্টু ঘোড়াকে বের করব। ভাবছো কীভাবে? চল দেখি কীভাবে করা যায়--
ধাপ ১। প্রথমে একটা ছোট ডিম আঁকি। এটি হবে আমাদের ঘোড়াটির মাথা।
ধাপ ২। এবার আমরা আঁকব ঘোড়ার গলা। ডিমের নিচে থেকে দুটি লম্বা রেখা টানি। একটি অপরটি থেকে ক্রমশ দূরে চলে যাবে।
ধাপ ৩। এবার গলার নিচে আরেকটি বড় ডিম আঁকব। এটি হবে ঘোড়াটির শরীর। তাই এই ডিমটিকে অবশ্যই প্রথম ডিমটি থেকে বড় হতে হবে।
ধাপ ৪। এবার ঘোড়ার সামনের দুপা আঁকি।
ধাপ ৫। এবার ঘোড়াটির পেছনের পা আঁকব।
ধাপ ৬। এবার আঁকি আমাদের ঘোড়াটির কান।
ধাপ ৭। এবার ঘোড়াটির লেজ এঁকে ফেলি।
ধাপ ৮। এবার আঁকব ঘোড়াটির চোখ আর মুখ।
ধাপ ৯। এবার আঁকি ঘোড়াটির কেশর আর ক্ষুর।
হয়ে গেল আমাদের টাট্টু ঘোড়া। এবার তাকে রঙ করার পালা। আমাদের ঘোড়াটির রঙ বাদামী।
তোমাদের ঘোড়ার রঙ কী?
