গোলগাল ডায়নোসর
কেমন আছো ছোট্ট বন্ধুরা?
আজ আমরা শিখবো কিভাবে খুব সহজে ডায়নোসর আঁকা যায়।
তোমরা কি জানো ডায়নোসর দেখতে কেমন?
প্রাচীনকালে পৃথিবীতে বাস করতো ডায়নোসররা।
১ম ধাপ: প্রথমে আমরা একটা ডিমের মত একটা মাথা আঁকব।
২য় ধাপ: এবার ছবির মত করে আঁকব ডায়নোসরের গলা।
৩য় ধাপ: তারপর ছবির মত করে ডায়নোসরের পেট আঁকব।
৪র্থ ধাপ: এবার আঁকব ডায়নোসরের লেজ।
৫ম ধাপ: এবার ডায়নোসরের পা আঁকার পালা। ছবির মত করে এঁকে ফেলি ডায়নোসরের পা।
৬ষ্ঠ ধাপ: এবার ছবির মত এঁকে ফেলি ডায়নোসরের মুখ আর হাসি।
৭ম ধাপ: এবার ডায়নোসরের চোখ আঁকার পালা।
৮ম ধাপ: এখন ডায়নোসরটির নখ, পেট আর লেজের নিচের অংশ এঁকে ফেলি।
এবার ডায়নোসরটিকে রঙ করার পালা। আমাদের ডায়নোসরের রঙ হালকা সবুজ যার গায়ে রয়েছে কমলা আর আকাশী রঙের ফুটকি।
তোমাদের ডায়নোসরের রঙ কি?
