জলে ভাসা ছোট্ট হাঁস
ছোট্ট বন্ধুরা, কেমন আছো?
আজ আমরা শিখবো কিভাবে খুব সহজে ছোট্ট একটি হাঁস আঁকা যায়।
তোমরা কি কখনও হাঁস দেখেছো?
ছোট ছোট হলুদ রঙের বাচ্চা হাঁসেরা খুব সহজে পোষ মেনে যায়। ওরা কাঁদায় নাক ডুবিয়ে খেলতে পছন্দ করে। তাহলে চলো আমরা একটি হাঁস এঁকে ফেলি।
প্রথম ধাপ: প্রথমে আমরা একটা ডিমের মত উপবৃত্ত আঁকব।
দ্বিতীয় ধাপ: এবার উপবৃত্তটার উপরে আঁকব আরেকটু ছোট একটা বৃত্ত।
তৃতীয় ধাপ: এবার উপবৃত্তটার ডান পাশে আঁকব হাঁসের লেজ।
চতুর্থ ধাপ: এবার প্রথম বৃত্তের বাঁদিকে আঁকব হাঁসের ঠোঁট।
পঞ্চম ধাপ: এবার উপবৃত্তটির পেটের মধ্যে ছবির মত করে হাঁসেরপাখা এঁকে ফেলি।
ষষ্ঠ ধাপ: এবার বৃত্তটির উপরে আঁকি একটা ছোট্ট ঝুঁটি।
সপ্তম ধাপ: এবার উপবৃত্তটার নিচের অংশে ছবির মত করে দুটি পা আঁকি। পা দুটো দেখলে মনে হবে আমাদের ছোট্ট হাঁসটি সাঁতার কাটছে।
অষ্টম ধাপ: এবার হাঁসটির ঠোঁটের পাশে চোখ এঁকে দিলেই হয়ে গেল আমাদের সাঁতারকাটা ছোট্ট হাঁস।
এবার হাঁসটিকে রঙ করার পালা। আমাদের হাঁসটির রঙ হলুদ। সেটি নীল পানিতে সাঁতার কাটছে।
তোমাদের হাঁসের রঙ কি?
