সহজে আঁকি টিয়া পাখি
কেমন আছো ছোট্ট বন্ধুরা? কদিন ধরেই আমরা নতুন কিছু আঁকছি না বলে কি মন খারাপ? ঠিক আছে, মন খারাপের দিন শেষ। আজ আমরা শিখবো কিভাবে খুব সহজে টিয়া পাখি আঁকা যায়।
তোমরা কি দেখেছো টিয়া পাখি?
টিয়া পাখি দেখতে সবুজ রঙের। খুব সহজে পোষ মেনে যায়। আর সবচেয়ে মজার কথা হল, তুমি যদি পাখিটাকে কথা শিখিয়ে দাও, টিয়া পাখি তখন নিজে থেকেই সেটা বলতে পারে।
তাহলে চলো আমরা একটি টিয়া পাখি এঁকে ফেলি।
১ম ধাপঃ প্রথমে আমরা একটা বৃত্ত আঁকব।
২য় ধাপঃ এবার বৃত্তটার উপরে আঁকব ছোট্ট একটু ঝুঁটি।
৩য় ধাপঃ বৃত্তটার নিচে আঁকব আরেকটা বৃত্ত।
৫ম ধাপঃ এখন বৃত্তদুটির মধ্যে দুটি চোখের মণি এঁকে দিলেই হয়ে গেল টিয়া পাখির চোখ।
৬ষ্ঠ ধাপঃ এবার বৃত্ত দুটির মাখখানে ত্রিভুজের মত করে একটি ঠোঁট আঁকি।
৭ম ধাপঃ এখন চলো ছবির মতো করে ২য় বৃত্তের দুইপাশে দুটি পাখা এঁকে ফেলি।
৯ম ধাপঃ এখন আমরা টিয়াপাখি গাছের যে ডালটায় বসে আছে, সেই ডালটা আঁকব।
এবার পাখিটিকে রঙ করার পালা। আমাদের টিয়াপাখির গায়ের রঙ সবুজ আর ঠোঁটের রঙ লাল। তোমাদের টিয়া পাখির রঙ কী?
