Published : 30 Aug 2014, 04:16 PM
খাতার উপর আঁকল খুকু ফুল
রং মাখিয়ে ভরে দিল বিল,
শাপলাগুলো হাসছে খিলখিল।
আঁকল খুকু চমৎকার এক পাখি
রংটা দিল সাদা এবং কালো,
দোয়েল পাখি কত্ত তুমি ভালো।
গাছটা ভরা ফল আঁকল খুকু
এঁকেটেকে দেখায় কেমন ঢং!
ওমা! এ যে কাঁঠাল ফলের রং।
আঁকল খুকু মজার স্বাদের মাছ
হালকা নীলে নদী ভরা জল,
রুপোর ইলিশ ভাসছে টলোমল।
একটা পশু আঁকল ছোট্ট খুকু,
সেই পশুটা হঠাৎ করল রাগ!
ওরে বাপরে! জাতীয় পশু বাঘ।