২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাড়ি পরে মেয়েটি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> সুমাইয়া বরকতউল্লাহ্

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2014, 04:28 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

টুকটুকে লাল শাড়ি পরে, খোপায় দিল ফুল
এই মেয়েকে চিনতে সবার হচ্ছে নাকি ভুল

নূপুর পায়ে ঝুমুর ঝুমুর, কানের বালি দোলে
শাড়ি পরা এই মেয়েটা, আসেনা আর কোলে

বলল আমি বউ হয়েছি, যাব শ্বশুর বাড়ি
জলদি করে ডেকে আনো, নতুন মটর গাড়ি

শাড়ি পরে এই মেয়েটি, ঘুরে বেড়ায় পাড়া
মেয়ের খোঁজে মা ও বাবা হচ্ছে দিশেহারা।