খুকুমণি
খুকুমণি লিখতে পারে স্বর-অ থেকে ঔ,
খুকুমণি লিখতে পারে
স্বর-অ থেকে ঔ,
আঁকতে পারে লাজুক রাঙা
ঘোমটা দেওয়া বউ।
আঁকতে পারে আকাশ-নদী
সবুজ পাহাড়চুড়ো,
গাইতে পারে একটি মজার
ছড়ার গানও পুরো।
একা একাই দেখিয়ে দেয়
কোনটা দখিন-পুব ,
জলে সাঁতার না জানলেও
দিতে পারে ডুব।
