২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েটির নাম প্রান্তি

একটি মেয়ের গল্প শোনো মেয়েটির নাম প্রান্তি ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> সুজন বড়ুয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 06:30 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

একটি মেয়ের গল্প শোনো

মেয়েটির নাম প্রান্তি

পড়ালেখায় নাচগানে তার

একটুও নেই ক্লান্তি।

যখন যেটা সামনে পড়ে

মুখটি বুজে সেটাই করে

চালচলনে আলাপনে

নেই কোনো ভুলভ্রান্তি।

বাইরে-ঘরে সবার প্রিয়

সেই সে মেয়ে প্রান্তি।

পড়াশোনা আলোচনা

সারাটা দিন গবেষণা

নভোমণ্ডল দেখতে কেমন

কোথায় মকরক্রান্তি?

হবেই যেন দিগ্বিজয়ী

ছোট্ট মেয়ে প্রান্তি।

সবাই যতই ভালো বলুক

পায় না মনে মোটেও সে সুখ

বাবা যখন লক্ষ্মী বলে

পায় সে মনে শান্তি;

বাবার নাকি মামণি সেই

ছোট্ট মেয়ে প্রান্তি।