২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনাবিল রোদ্দুরের কবিতা: মেঘেদের কথা

অনাবিল রোদ্দুর অনাবিল রোদ্দুর

Published : 01 Oct 2020, 03:00 PM

Updated : 06 Aug 2023, 10:37 PM

সাদা বলে কালোকে, চলো, বেড়াই ভেসে

আমার লেগেছে ঠান্ডা, বলে কালো নেয় কেশে।

কালো বলে, নামাই তবে বৃষ্টি

সাদা বলে, আমরা বৃষ্টি দেবো, যেদিকে যায় দৃষ্টি।

আরও বলে সাদা, ঠিক ঠিক হবে অনেক মজা

কালো বলে আমরা কি তাহলে হয়ে যাব রাজা!

বিজয়া দশমীর রাতে ওরা নামায় বৃষ্টি

জল-কাদায় ভেজা শিশুদের দিকে কালো-সাদার দৃষ্টি।

মেঘদের পছন্দের ফুল কাশ

বাতাস এলে ওরা ভেসে বেড়ায় পুরো আকাশ।

লেখক পরিচিতি: ছাত্র, তৃতীয় শ্রেণি, নালন্দা উচ্চ বিদ্যালয়

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!