১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মুজিব ইরমের যুগল কবিতা

আমপাতা জোড়া জোড়া, ডাকছে আমায় হুরুবেলা।

মুজিব ইরম মুজিব ইরম

Published : 17 Apr 2024, 12:55 PM

Updated : 17 Apr 2024, 12:55 PM

আমপাতা জোড়া জোড়া

ডাকছে আমায় হুরুবেলা।

চিরল চিরল তেঁতুলপাতা

ডাকছে আমায় ড্রয়িং খাতা।

জামপাতা নড়েচড়ে

বাড়ির কথা মনে পড়ে।

কাঁঠালপাতা নড়েচড়ে

মায়ের কথা মনে পড়ে।

আমপাতা জামপাতা ২

আমপাতা জামপাতা

তেঁতুলপাতা নড়ে

কাঁঠালপাতা লিখতে গিয়ে

বুক ধুকপুক করে।

সবুজ সবুজ কলাপাতা

তেঁতুল বড়ো টক

হুরুবেলার পদ্য লিখতে

মনে বড়ো শখ।

জ্যৈষ্ঠমাসী দিনে

হুরুবেলা ডাকছে আমায়

মধুর করুণ বীনে।