পণ্যবাজার প্রভাবশালী মুক্ত করতে চাই রাজনৈতিক সদিচ্ছা: মাসরুর রিয়াজ
বছর কয়েক ধরে সংকটময় পরিস্থিতিতে থাকা দেশের অর্থনীতির বেহাল অবস্থা কাটাতে ক্ষমতাসীনদের ‘রাজনৈতিক সদিচ্ছা’ জরুরি। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফেরাতে ‘প্রভাবশালী মুক্ত’ বাজার নিশ্চিত করার তাগিদ অর্থনীতির বিশ্লেষক এম মাসরুর রিয়াজের।
আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সামনে রেখে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠান ‘ইনসাইড আউটে’ যোগ দিয়ে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার প্রভাবশালী মুক্ত করার ভার পড়েছে বিএনপির কাঁধে। আর এখান থেকে ঘুরে দাঁড়াতে দলটির শক্ত অবস্থান ও ‘রাজনৈতিক সদিচ্ছা’ লাগবে।