Published : 16 Jul 2026, 09:19 PM
বাল্যবিয়ে বিশ্বজুড়ে একটি গভীর সামাজিক সমস্যা। পৃথিবীতে যে কয়টি দেশে বাল্যবিয়ে হয় বাংলাদেশ তার মধ্যে অন্যতম।
মূলত দারিদ্র্য, সচেতনতার অভাব, প্রচলিত প্রথা, সামাজিক কুসংস্কার, সামাজিক অস্হিরতা, মেয়ে শিশুর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে বাল্যবিবাহ হয়ে থাকে।
আমাদের আশেপাশে অনেক শিশুরই কম বয়সে বিয়ে হয়। মাত্র ১৪ বছর বয়সে আমারই এক সহপাঠীর বিয়ে হয়েছে।
শুনেছি বিয়ের পরপরই সে নানা রোগে আক্রান্ত হয়। এছাড়াও প্রতিনিয়ত পারিবারিক অশান্তি ও নির্যাতনের শিকার হতে হয় তাকে। মরার উপর খাঁড়ার ঘায়ের মত বছর ঘুরতে না ঘুরতেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে। সন্তান জন্মের পরই তার শারীরিক অবস্থা আরও ঝুঁকির মুখে পড়ে যায়। সে পড়ে থাকে হাসপাতালের বিছানায়। অথচ তার স্বপ্ন ছিল লেখাপড়া করা, চিকিৎসক হওয়া, মানুষের সেবা করা।
প্রতিবেদকের বয়স: ১৬৷ জেলা: সিরাজগঞ্জ।