১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাদ্রিদে ফেনী প্রবাসীদের বনভোজন

এতে প্রায় দেড় শতাধিক প্রবাসী সপরিবারে অংশ নেন।

বিডিনিউজ২৪

সাইফুল ইসলাম সোহেল, স্পেন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2026, 12:50 AM

Updated : 11 Sep 2026, 03:40 PM

স্পেনের মাদ্রিদে প্রবাসীদের সামাজিক সংগঠন ‘ফেনী জেলা অ্যাসোসিয়েশন’-এর বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার মাদ্রিদ শহর থেকে প্রায় ১০৫ কিলোমিটার দূরে অবস্থিত এমবালসে দে কাজালেগাস লেকের কাছে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে প্রায় দেড় শতাধিক প্রবাসী সপরিবারে অংশ নেন। সংগঠনের সাধারণ সম্পাদক কামরুল ইসলামের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটার মাধ্যমে উৎসবের সূচনা করা হয়। 

দিনভর আনন্দঘন আয়োজনে শিশুদের জন্য ছিল সাঁতার ও নৌকাভ্রমণসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। বিকেলে নারীদের জন্য ছিল বালিশ খেলাসহ বিভিন্ন আয়োজন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সমাপনী অধিবেশনে সংগঠনের সভাপতি মোহাম্মদ আরাফাত হোসেন প্রবাসের মাটিতে ফেনীবাসীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। 

তিনি বলেন, “সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে প্রবাসে ফেনীর ইতিবাচক পরিচয় তুলে ধরাই এ সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও প্রবাসীদের কল্যাণে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।” 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি ওমর ফারুক ও সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন।