২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু আক্রান্ত আরও ৭০ রোগী হাসপাতালে, মৃত্যু ১

নতুনদের নিয়ে বছরের প্রথম তিনদিনে হাসপাতালে ভর্তি হলেন মোট ২১৫ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2024, 07:45 PM

Updated : 03 Jan 2024, 07:45 PM

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭০ জন; এ সময়ে  এইডিস মশাবাহিত এই রোগ প্রাণ কেড়েছে এক জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকায় ৩২ জন, ঢাকার বাইরে ৩৮ জন রোগী।

নতুনদের নিয়ে বছরের প্রথম তিনদিনে হাসপাতালে ভর্তি হলেন মোট ২১৫ জন। তাদের মধ্যে ঢাকায় ৭১ জন, ঢাকার বাইরে দ্বিগুণের বেশি- ১৪৪ জন।

গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নতুন বছরে ২ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৫৬১ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ২৫৯ জন ঢাকায় এবং ৩০২ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

গত বছর এইডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, যাদের মধ্যে ১৭০৫ জনের মৃত্যু হয়েছে। এতো মৃত্যু ও আক্রান্ত এর আগে কোনো বছরই দেখেনি বাংলাদেশ।

এর আগে ২০১৯ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার এক লাখ ছাড়ায়, সে বছর ভর্তি হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।

তার দুই বছর বাদে ২০২২ সালে ডেঙ্গু কেড়েছিল ২৮১ জনের প্রাণ; সেটিই ছিল গত বছর পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।