ডেঙ্গু: একদিনে ৫৬৬ রোগী ভর্তি, মৃত্যু ২ জনের
সব মিলিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১৫ হাজার ৬২৩ জনে।
বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন রোগী; মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো ২ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত সারাদেশে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৪৪৮ জন এবং ঢাকায় ১১৮ জন ভর্তি হয়েছেন।
সব মিলিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১৫ হাজার ৬২৩ জনে।
এ বছর মোট ভর্তি রোগীর ২ লাখ ৬ হাজার ৯৭৭ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার। ঢাকায় ভর্তি হয়েছেন ১ লাখ ৮ হাজার ৬৪৬ জন।
গত একদিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে একজন ঢাকায়, এবং অন্যজন ঢাকার বাইরের একটি হাসপাতালে মারা গেছেন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৬৪১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ৯৪৮ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৬৯৩ জন মারা গেছেন।
বুধবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ২ হাজার ৬১৪ জন রোগী। তাদের মধ্যে ৬৮৮ জন ঢাকায় এবং ১ হাজার ৯২৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন এবং অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন, নভেম্বর মাসে ৪০ হাজার ৭১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ডিসেম্বরের প্রথম ছয় দিনে ভর্তি রোগীর সংখ্যা ৩৭৩২ জন।
আর জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন, অক্টোবরে ৩৫৯ জন এবং নভেম্বরে ২৭৪ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। ডিসেম্বরের প্রথম ছয় দিনে ১৯ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
