২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ২৪ রোগী

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ১৪ জন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2024, 06:01 PM

Updated : 23 Jan 2024, 06:01 PM

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৪ জন; এসময়ে মশাবাহিত রোগটিতে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীদের মধ্যে ঢাকায় ৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ১৭ জন ভর্তি হয়েছে।

এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯০৭ জন হাসপাতালে ভর্তি হলেন। তাদের মধ্যে ঢাকায় ৩১৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৫৯০ জন।

মঙ্গলবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ১৪৩ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। এর মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৪৮ জন; আর ঢাকার বাইরে এ সংখ্যা ৯৫ জন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৪ জন মারা গেছে; তাদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে ঢাকায়, বাকি ৬ জন ঢাকার বাইরে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয়েছে গত বছরই।