২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: একদিনে ২১৫৩ রোগী হাসপাতালে, মৃত্যু ৪ জনের

এবছর সবমিলিয়ে ৮৭৯ জন প্রাণ হারিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2024, 04:20 PM

Updated : 19 Jan 2024, 04:20 PM

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরও ২১৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন; এ সময়ে মৃত্যু হয়েছে আরো ৪ জনের।

তাতে এ বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ৮৫২ জনে, যাদের মধ্যে ৮৭৯ জন প্রাণ হারিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১৪৮৬ জন ভর্তি হয়েছেন, ঢাকায় এই সংখ্যা ৬৬৭। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনের ঢাকায় মৃত্যু হয়েছে একজনের, বাকি ৩ জন মারা গেছেন ঢাকার বাইরের বিভিন্ন জেলায়।

হাসপাতালে ভর্তি রোগী এবং মৃত্যুর এই সংখ্যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। এই সংখ্যা আরও বাড়তে পারে এমন আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ৭১ জন। এর মধ্যে ঢাকায় ৩৬৫৮ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৬৪১৩ জন।

এ বছর ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। জুন মাসে পাঁচ হাজার ৯৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, জুলাই মাসে তা বেড়ে দাঁড়ায় ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্ট মাসে ৭১ হাজার ৯৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আর সেপ্টেম্বরের ২২ দিনে ভর্তি রোগীর সংখ্যা ৫৮ হাজার ৪৪ জন।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)