২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মদ্যপ নারীদের আত্মহত্যার ঝুঁকি বেশি

মদপানে নারীদের মধ্যে আত্মহত্যার ঝুঁকি বাড়ে। বিশেষ করে যাদের ইনসমনিয়া এবং দিনের বেলায় ক্লান্তিতে ভোগার লক্ষণ আছে তাদের ক্ষেত্রে এ ঝুঁকি বেশি। যুক্তরাষ্ট্রের এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2014, 06:53 PM

Updated : 22 Aug 2022, 08:09 PM

‘মিসিসিপি স্টেট ইউনিভার্সিটি’র সহকারী প্রফেসর মাইকেল নাদোরফ বলেছেন, “গবেষণায় আত্মহত্যার ঝুঁকি বাড়ার সঙ্গে অ্যাকোহল ব্যবহারের যোগসূত্রের বিষয়টি প্রকাশ পাওয়ার এর ফলাফল গুরুত্বপূর্ণ”।

গবেষণায় বলা হয়েছে, অ্যালকোহল পানকারীদের অবস্থা যাচাই করে এবং বিশেষত, ঘুমের সমস্যার চিকিৎসা করে আত্মহত্যার ঝুঁকি কমানো যেতে পারে।

যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের ৩৭৫ জন আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীর ওপর এ গবেষণা চালানো হয়।

গবেষণায় অংশগ্রহণকারীদেরকে অনলাইনে একটি প্রশ্নপত্র পূরণ করতে দিয়ে তাদের ইনসমনিয়ার লক্ষণ, দুঃস্বপ্ন দেখার প্রবণতা, মদ্যপান এবং আত্মহত্যার ঝুঁকির বিষয়টি পরীক্ষা করা হয়।

ক্লিনিক্যাল স্লিপ মেডিসিন জার্নালে গবেষণাটির ফল প্রকাশ করা হয়েছে।