চট্টগ্রামে প্যাথলজি বিষয়য়ক সম্মেলন শুরু
প্রথম সার্ক অ্যাকাডেমিক অব সাইটোপ্যাথলজি অ্যান্ড হিস্টোপ্যাথলজি সম্মেলন ও দ্বিতীয় আন্তর্জাতিক সিএমসি-প্যাথ-সিএমই সম্মেলন চট্টগ্রামে শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. প্রাণ গোপাল দত্ত সম্মেলনের উদ্বোধন করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডা. শাহ আলম বীর উত্তম মিলনায়তনে শুরু হওয়া এ সম্মেলনে সার্কভূক্ত কয়েকটি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
অনুষ্ঠানে প্রাণ গোপাল বলেন, বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের চিকিৎসার মান আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এখন এশিয়াতে চিকিৎসা সেবা নিচ্ছে।
অয়োজক কমিটির আহবায়ক ও চট্টগ্রাম মেডিকেল কলেজ প্যাথলজি বিভাগের প্রধান ডা. মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভারতের অধ্যাপক ডা. অসিতাভ মণ্ডল, করাচির আগা খান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সার্ক অ্যাকাডেমি অব সাইটো অ্যান্ড হিস্টোপ্যাথলজির সভাপতি অধ্যাপক শহীদ পারভেজ, বাংলাদেশ অ্যাকাডেমি অব সাইটো অ্যান্ড প্যাথলজির সভাপতি অধ্যাপক এজে নাহার রহমান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যাপক কামরুল হাসান খান, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর।
দুইদিন ব্যাপী এ সম্মেলনের গবেষকরা ৩১টির বেশি গবেষণাপত্র উপস্থাপন করবেন বলে আয়োজকরা জানিয়েছে।
