২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদোন্নতি দেড় হাজার চিকিৎসকের

পদোন্নতি পেয়েছেন সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, সিনিয়র কনসালটেন্ট ও জুনিয়র কনসালটেন্ট পদের প্রায় দেড় হাজার চিকিৎসক।

নুরুল ইসলাম হাসিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 02:43 PM

Updated : 25 Apr 2022, 06:32 PM

এত চিকিৎসকের একসঙ্গে পদোন্নতি এটাই প্রথম বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ। 

তিনি রোববার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পদোন্নতির এই তথ্য জানান।

চিকিৎসদের পদোন্নতি নিয়ে জটিলতা থাকায় বছরের পর বছর ধরে চিকিৎসকদের পদোন্নতি না হওয়ায় ২০১২ সালে এ বিষয়ে কমিটি গঠন করে সরকার।

ওই কমিটি মেডিকেল কলেজগুলোর সাতশ শিক্ষক ও মেডিকেল (প্রশাসনে) পাঁচশ চিকিৎসকের পদোন্নতি দিয়েছে।