২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাথা ব্যথায় আক্রান্তদের আত্মহত্যার প্রবণতা বেশি’

মাইগ্রেন বা অন্য যেকোন কারণে তীব্র মাথা ব্যথায় আক্রান্তদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি থাকতে পারে বলে সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2012, 06:54 AM

Updated : 25 Apr 2022, 09:10 PM

নিউ ইয়র্ক, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাইগ্রেন বা অন্য যেকোন কারণে তীব্র মাথা ব্যথায় আক্রান্তদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি থাকতে পারে বলে সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে।

মাথাব্যথার কারণেই আত্মহত্যার চেষ্টা চালানোয় হয়, গবেষণায় অবশ্য এমন কথা বলা হয়নি। তবে কয়েক বছরের গবেষণায় দেখা গেছে, মাইগ্রেন আক্রান্ত নয় এমন ব্যক্তিদের তুলনায় মাইগ্রেন আক্রান্তদের মধ্যে আত্মহত্যার হার অনেক বেশি।

ইস্ট ল্যানসিংয়ের মিশিগান স্টেট ইউনিভার্সিটির নাওমি ব্রেসলাও এ গবেষণায় নেতৃত্ব দেন।

‘হেডএক’ জার্নালে এ গবেষণার ফলাফল প্রকাশিত হয়।

ডেট্রয়েট এলাকার প্রায় ১২শ’ ব্যক্তির ওপর এ গবেষণা চালানো হয়। এদের মধ্যে প্রায় ৫শ’ জন মাইগ্রেনের রোগী। আর ১৫১ জন মাইগ্রেন আক্রান্ত না হলেও তীব্র মাথা ব্যথায় ভুগছিলেন।

বমি বমি ভাব, আলো বা শব্দের স্পর্শকাতরতা ও মাথার কেবল এক পাশে ব্যথা, এগুলো হলো মাইগ্রেনের সাধারণ কিছু লক্ষণ। আর চার ঘণ্টারও বেশি সময় ধরে মাথাব্যথায় আক্রান্তদেরকে এ গবেষণায় মাইগ্রেনহীন রোগী হিসেবে বিবেচনা করা হয়েছে।

দুই বছর ধরে চালানো এ গবেষণায় দেখা যায়, উভয় গ্র“পের মধ্যে আত্মহত্যার প্রবণতার হার প্রায় সমান। মাইগ্রেন রোগীদের প্রায় ৯ শতাংশই জানায়, তারা আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন। অপর গ্র“পের মধ্যে এ হার ১০ শতাংশ।

প্রধান গবেষক বলেন, “মাইগ্রেন আক্রান্তরাই কেবল আত্মহত্যার ঝুঁকিতে থাকে, গবেষণার পর এ তথ্য আমরা প্রত্যাহার করেছি। সাধারণত চিন্তা থেকে সৃষ্ট মাথাব্যথার তীব্রতা মাইগ্রেনের কাছাকাছি পর্যায়ে যায় না। তবে কিছু কিছু ক্ষেত্রে তা হতে পারে।”

গবেষণায় অংশগ্রহণকারীদের হতাশা, উদ্বেগ ও পূর্ববর্তী আত্মহত্যার চেষ্টা পর্যালোচনা করে ব্রেসলাওয়ের দল দেখেন, মাইগ্রেন আকান্ত ও তীব্র মাথাব্যথায় আক্রান্তদের মধ্যে আত্মহত্যার চেষ্টার প্রবণতা ৪-৬ শতাংশ বেশি।

এক্ষেত্রে প্রধান গবেষক মনে করেন, প্রচণ্ড মাথা ব্যথায় আক্রান্তদের চিকিৎসার প্রয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৪৬ ঘ.