২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সাধারণ স্কুলেও পড়তে পারে অটিস্টিক শিশুরা'

'বিশেষ' শিশুদের জন্য বিশেষায়িত স্কুল- এ ধারণা পুরনো হয়ে গেছে। মনোবিদরা বলছেন, সাধারণ স্কুলে ভর্তির সুযোগ দিলে অটিস্টিক শিশুদের বিকাশ দ্রুততর হতে পারে। জানাচ্ছেন নুরুল ইসলাম হাসিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 06:50 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

নুরুল ইসলাম হাসিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অটিস্টিক শিশুরা অন্যদের চেয়ে আলাদা বলে তাদের শিক্ষার ব্যবস্থা করা হয় বিশেষ স্কুলে। তবে মনোবিদরা মনে করেন, এই 'বিশেষ' শিশুদের সাধারণ স্কুলেও ভর্তি হওয়ার সুযোগ দেওয়া প্রয়োজন, যাতে তারা শিখতে পারে- কীভাবে অন্যদের সঙ্গে কীভাবে মিশতে হয়, মনের ভাব বদল করতে হয়। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির স্কুল অব সাইকোলজির অধ্যাপক শেন আর জিমারসন বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, সাধারণ স্কুলে পড়তে পারলে অটিস্টিক শিশুদের সামাজিক যোগাযোগের দক্ষতা দ্রুত বাড়বে। তবে এ জন্য স্কুলগুলোতে এ বিষয়ে অভিজ্ঞ শিক্ষক ও অন্যান্য সুযোগ সুবিধাও রাখতে হবে। সোম ও মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠেয় অটিজম বিষয়ক আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসা অধ্যাপক জিমারসন মনে করেন, অটিস্টিক শিশুরা বিশেষায়িত স্কুলের বদলে অন্য শিশুদের সঙ্গে সাধারণ স্কুলে পড়লে অনেক ক্ষেত্রে তা আরো ভালো ফল দেয়। তিনি জানান, যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোর শিক্ষা ব্যবস্থা অনেক বি