২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলেরা নিয়ে দুরকম তথ্য সরকার আইসিডিডিআরবি'র

দেশে প্রতিবছর কলেরা আক্রান্তের সম্ভাব্য সংখ্যা প্রথমবারের মতো প্রকাশ হয়েছে। তবে বেসরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের তিন গুণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 06:30 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে প্রতিবছর কলেরা আক্রান্তের সম্ভাব্য সংখ্যা প্রথমবারের মতো প্রকাশ হয়েছে। তবে বেসরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের তিন গুণ। রাজধানীতে মঙ্গলবার এক সেমিনারে প্রকাশিত তথ্য অনুযায়ী, সরকারি হিসেবে দেশে প্রতি বছর সম্ভাব্য কলেরা আক্রান্তের সংখ্যা চার লাখ। একই সেমিনারে আইসিডিডিআরবি'র দেওয়া তথ্য অনুযায়ী, এ সংখ্যা ১২ লাখ। আইসিডিআিরবি'র কলেরা টিকা প্রকল্পের প্রধান ডা. ফেরদৌস কাদরি বলেছেন, তাদের পরিসংখ্যানে মৃদু লক্ষণযুক্তদেরও হিসাব করা হয়েছে। গত এক দশকেরও বেশি সময়ে কলেরা সংক্রমণ বিষয়ক কোনো তথ্য প্রকাশ করেনি সরকার। তবে আইসিডিডিআরবি একটি কলেরা টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরুর পর স