মহসীনুল করিম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে তড়কা বা অ্যানথ্রাক্স সংক্রমণ-প্রবণ এলাকায় এর বিস্তার রোধে পশুদের গণটিকা কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার।
এই কার্যক্রমের আওতায় প্রায় পাঁচ লাখ পশুকে টিকা দেওয়া হবে। এরই মধ্যে উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠানগুলোকে টিকা সরবরাহ করতে বলেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১০ সালের অগাস্ট থেকে অক্টোবর পর্যন্ত দেশের প্রায় ১৬টি জেলায় তড়কা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়।
স
bdnews24