মাদারীপুর, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে এক পরিবারের ডায়রিয়া আক্রান্ত দুই শিশুর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ওই পরিবারের আরো তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার সকালে সদর উপজেলার হোগলাকান্দি গ্রামে মারা যায় শাহ আলম খানের মেয়ে মুন্নী (৭) ও মিলা (৫)।
সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শাহ আলম খান (৩৮), তার স্ত্রী শাহনাজ বেগম ও ছেলে সুজন খান (৩)।
এলাকাবাসী জানায়, সোমবার সকালে শাহ আলম খান, তার স্ত্রী ও ছেলে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন।
তখন বাড়িতে ছিল তাদের দুই মেয়ে মুন্নী ও মিলা।
পরে তারাও ডায়রিয়া আক্রান্ত হয়। মঙ্গলবার সকাল ১১টার দিকে বাড়িতে তারা মারা যায়।
মাদারীপুরের সিভিল সার্জন ডা.আবু বকর মোল্লা সাংবাদিকদের জানান, মাদারীপুরে দুই শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। হাসপাতালে আনা হলে হয়তো তারা বেঁচে যেতো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮১২ ঘ.
bdnews24